ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০৭:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ হওয়া রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পাশে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিবগঞ্জ এলাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে নিখোঁজ হয় রনি।

নিহত রনি মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে রনি ফুফুর বাড়ি মহাদেবপুর উপজেলার কুঞ্জবনে বেড়াতে আসে। সেখানে ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সঙ্গে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমা বিসর্জনের নৌকায় ওঠে। নৌকাটি শিবগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রনি নদীতে পড়ে যায় এবং আর উঠে আসেনি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিনে ব্যর্থ হলেও শুক্রবার সকাল থেকে পুনরায় অভিযান চালানো হয় এবং সন্ধ্যার দিকে রনির মরদেহ উদ্ধার হয়।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, নদীতে ডুবে নিখোঁজের একদিন পর কিশোর রনির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫