আপডেট সময়
০৩:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১৮৭
বার পড়া হয়েছে
নওগাঁর হাঁসাইগাড়ি বিলে বজ্রপাতে জেলের মৃত্যু
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জেলের নাম মফিজ উদ্দিন বসু (৬০)। তিনি ওই এলাকার মৃত ছুতা প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, বসু দীর্ঘদিন ধরে মাছ ধরার কাজ করতেন। শনিবারও তিনি মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। বজ্রপাতের এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ করছি।”
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জেলের নাম মফিজ উদ্দিন বসু (৬০)। তিনি ওই এলাকার মৃত ছুতা প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, বসু দীর্ঘদিন ধরে মাছ ধরার কাজ করতেন। শনিবারও তিনি মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। বজ্রপাতের এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ করছি।”