ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী

রাজশাহীতে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে “৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫”। এক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত রাজশাহী টেনিস কমপ্লেক্সে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তা এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের আয়োজনে এ আসর অনুষ্ঠিত হচ্ছে।

এবারের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের মোট ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ ও ম্যানেজার অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য খেলোয়াড় হলেন থাইল্যান্ডের পাতানালারফান নাপাত (আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ১৯৪০) এবং জাপানের ঈষিধা হারু (আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ১৭৮৮)। এছাড়া আরও ১৭ জন আইটিএফ র‌্যাংকিংধারী খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেবেন।

বালক এককে ৩২ এবং বালিকা এককে ৩২ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হবে ৪ ও ৫ অক্টোবর এবং মূল খেলা শুরু হবে ৬ অক্টোবর সকাল ৯টায়।

টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। আর টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি মাসফিয়া আফরিন।

উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডিআইজি রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি জনপ্রিয় ও আকর্ষণীয় করার জন্য দর্শকদের জন্য প্রবেশ ফি রাখা হয়নি। রাজশাহীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

১০ অক্টোবর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

আপডেট সময় ০৭:২৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫