
নাটোর প্রতিনিধি
সকল পর্যায়ের বেসরকারি শিক্ষা ব্যবস্থানাকে জাতীয়করণ ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবীতে নাটোরে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা।
এসময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০ টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের মাদ্রাসা মোড় থেকে শিক্ষক-কর্মচারীরা একটি র্যালি বের করেন। পরে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা ।
এসময় বক্তব্যে রাখেন- নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমানসহ শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষকরা বলেন, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা তাদের শ্রম ও মেধা দিয়ে জাতিকে শিক্ষিক হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এসব বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্বনামধন্য ছাত্র তৈরি করছেন। যারা রাষ্ট্রের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করছে। তাই শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়নের জন্য সকল বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাপনাকে জাতীয়করণের দাবী করছি।

রাশেদুল ইসলাম (নাটোর জেলা প্রতিনিধিঃ) 















