ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ১১:১৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার বিজিবি ব্রিজ মোড় এলাকায় চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, আনুমানিক রাত ২টা ১৫ মিনিটে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি চেকপোস্ট অতিক্রমের সময় থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে এক জনকে আটক করতে সক্ষম হয়, তবে বাকি দুইজন পালিয়ে যায়।

গ্রেফতার ব্যক্তির নাম হাবিবুর রহমান হাবিব। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর আটরাই এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, হাবিবুরের বিরুদ্ধে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি, মাদক ও হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তদন্তে আরও জানা গেছে, নওগাঁ জেলার একটি অপরাধী চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা আছে।

ঘটনাস্থল থেকে একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৩৪-৭৩২৪) উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় ১১:১৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫