ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁ জেলার মান্দা উপজেলার দায়িত্বরত কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের বিরুদ্ধে চিকিৎসার নামে চাঁদা নেওয়ার অভিযোগ।

  • নওগাঁ জেলা
  • আপডেট সময় ০২:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি

‎নওগাঁ জেলার মান্দা উপজেলার দায়িত্বরত কৃষি কর্মকর্তার শায়লা শারমিনের বিরুদ্ধে চিকিৎসা নামে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।

নানা অনিয়মের অভিযোগে প্রেক্ষিতে একের পর এক বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর নতুন আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।  এরমধ্যে সিঙ্গাপুরে চিকিৎসার দোহাই দিয়ে ১৪ জন ডিলারের কাছে ২ লক্ষ টাকা হাতি নেওয়ার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি ২ লক্ষ টাকা সিঙ্গাপুরে যাওয়ার কথা বলে হাতিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এতে করেই উপজেলা জুড়ে নানা আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে ডিলার সুবল চন্দ্র মন্ডল একান্ত সাক্ষাৎকারে বলেন, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন তার মেয়ের চিকিৎসার নামে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিরা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে এই উপজেলাতে ৭বছর অধিক সময় ধরে কর্মরত আছেন কিসের আশায়।

এ ব্যাপারে নওগাঁ জেলা জজ কোর্টের এপিপি ও মান্দা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার বলেন, সরকারি পরিপত্র ও বিধি মোতাবেক একজন গেজেটভুক্ত সরকারি কর্মকর্তা এক স্টেশনে তিন বছরে বেশি সময় থাকতে পারেন না।

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তিনি আরো বলেন সব জায়গায় পরিবর্তন হয়েছে কৃষকের স্বার্থে এখানেও পরিবর্তন আনা দরকার, একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকার কারণে কৃষি কর্মকর্তা শায়লা শারমিন মান্দা উপজেলা কে তার নিজের এলাকায় মনে করেন।

তিনি ডিলারদের সাথে সখ্যতা করে নানা অনিয়মের সাথে জড়িয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ পর্যালোচনা করে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তিনি।

‎এঘটনায় বিসিআইসি ডিলার অ্যাসোসিয়েশন এর সভাপতি জীবন কুমার কুন্ডু জানান, গতবছর ডিসেম্বরের দিকে কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের মেয়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ার পর সিঙ্গাপুরে গিয়েছেন কিনা সেটি জানা নেই।

২ লক্ষ টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পূজা করছি পরে কথা হবে বলে বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, যেকোনো কর্মকর্তা একই স্টেশনের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করলে সেই এলাকার মানুষের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে এবং নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে।

আর সম্প্রতি এমন গুঞ্জন ঘনীভূত হচ্ছে। চিকিৎসার নামে ২ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এটা সত্যিই দুঃখজনক। কৃষকদের বৃহৎ স্বার্থে যারা অনিয়ম করবে দুর্নীতি করবে এ ধরনের কর্মকর্তা আমরা মান্দায় দেখতে চাই না।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল বলেন, সরকারি বিধি অনুযায়ী যদি একজন কর্মকর্তা তিন বছরের অধিক সময় একই স্টেশনে থাকার বিধান না থাকে, তাহলে সেই স্টেশন ত্যাগ করাই ভালো।

সম্প্রতি কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় নানা অনিয়মের সংবাদ দেখা যাচ্ছে। এটা সত্যিই দুঃখজনক।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার লক্ষ্যে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার বিষয়ে জানতে কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের মন্তব্য নিতে অফিসে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।

তার মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলো ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে নওগা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদুল ইসলাম জানান, সারের কোন সংকট নেই সার সিন্ডিকেটের সাথে যারাই জড়িত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁ জেলার মান্দা উপজেলার দায়িত্বরত কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের বিরুদ্ধে চিকিৎসার নামে চাঁদা নেওয়ার অভিযোগ।

আপডেট সময় ০২:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫