ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ঈশ্বরদীতে তরিয়া মহালের খাজনা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২ জন।

ঈশ্বরদী (পাবনা) মোঃ রাকিব বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর  রানাখড়িয়া তরিয়া মহালের খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদার দুই পক্ষের মধ্যে ফিল্মি স্টাইলে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দু’জন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন পাকশী হঠাৎ পাড়ার বাবুল হালদারের ছেলে মোঃ সজিব হালদার (২৫) এবং মোহাম্মদ হোসেন আলীর ছেলে নিজাম হোসেন (৩০)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর ঘাট এলাকায় আধা ঘন্টাব্যাপী গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।গুলিবিদ্ধ দুজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও গোলাগুলিতে নদী তীরবর্তী বেশ কয়েকটি বাড়িঘরের  টিনের চাল বেড়া ছিদ্র হয়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাফিজা খানম বলেন, সজীব হালদার (২৫) পিতা বাবুল হালদার ও নিজাম হোসেন (৩০) পিতা মোহাম্মদ হোসেন আলী আজ বিকেল সাড়ে চারটার সময় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের অবস্থা গুরুতর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি)  শফিকুল ইসলাম গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন,পদ্মানদীতে ইজারাদারদের টোল আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে।

তবে বর্তমানে ঘাটে পুলিশের উপস্থিতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর তিনটার দিকে পাকশী এলাকার তরিয়া মহলের ইজারাদার মেসার্স এটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসানের লোকজন রানাখড়িয়া তরিয়া মহাল ঘাটে টোল তুলছিল।

এ সময় প্রতিপক্ষ কুষ্টিয়ার গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সহকারি পরিচালক খন্দকার সোহেলের লোকজন নদীপথে একটি স্পিডবোর্ড ও দুইটি ইঞ্জিনচালিত নৌকায় সশস্ত্র অবস্থায় ঈশ্বরদীর পাকশী হঠাৎপাড়া নদীঘাটে এসে ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ শুরু করে।

তারা সাঁড়া পাঁচ নম্বর হঠাৎ পাড়া ঘাট এলাকায় প্রায় ৩০ মিনিট ধরে গুলি বর্ষণ করতে থাকে । এতে নদীর পাড়ের বেশকিছু বাড়ি টিনের চাল এবং বেড়া ফুটো হয়ে যায় । এ সময় দুজন পথচারী গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে হামলাকারীরা মেহেদী পক্ষের একটি স্পিডবোট ও একটি নৌকা নিয়ে যায়।

এটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসান বলেন, কুষ্টিয়ার গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সহকারি পরিচালক খন্দকার সোহেল বিআইডব্লিউটি এ কর্তৃক পাকশি হতে গোয়ালন্দঘাট পর্যন্ত নৌ চ্যানেল ইজারাদার।রানাখড়িয়া তরিয়া মহাল ঘাটের আমি বৈধ ইজারাদার। আমার লোকজন এই ঘাটে টোল তুলছিল। সে সময় সোহেলের লোকজন একটি স্পিডবোট ও কয়েকটি নৌকা নিয়ে ঘাটে এসে আমাদের লোকজনের উপর গুলি বর্ষন করে। ফিরে যাওয়ার সময় আমাদের একটি স্পিডবোট এবং একটি নৌকা নিয়ে যায়।ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আধিপত্য  নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। এ বিষয়ে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

ঈশ্বরদীতে তরিয়া মহালের খাজনা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২ জন।

আপডেট সময় ০৪:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫