ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ঈশ্বরদীতে ইজারা দ্বন্দ্বে গোলাগুলি:মানববন্ধনে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন গুলিবিদ্ধ ২ যুবকের পরিবার।

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি: মোঃ রাকিব বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে পদ্মনদীর নৌ চ্যানেলের ইজারা দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ যুবক। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন গুলিবিদ্ধ সজিব(২৫) ও নিজামের(২৬) পরিবার ও স্বজনরা।বৃহস্পতিবার( ৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সাড়াঘাট ক্যানেলপাড়া এলাকায় নদীপাড়র সাধারন মানুষ ও ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আয়োজিত এ মানববন্ধনে অতর্কিত গুলিবর্ষণে প্রশাসনের চরম অবহেলা ও ব্যর্থতার কথা উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। শুধু তাই নয় পদ্মার সাড়াঘাট এলাকায় নৌ চ্যানেলের ইজারা ও খাজনা আদায় বৈধ থাকার পরও অপর পক্ষের সন্ত্রাসীদের এমন কর্মকান্ডে নবাগত ইউএনও মোঃ মনিরুজ্জামানের মদদ রয়েছে এমন অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলার সাড়াঘাটের ক্যানেলপাড়া এলাকায় পদ্মার নৌ- চ্যানেলের খাজনা আদায়ের দ্বন্দ্বে ইজারাদার ও এটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসানের লোকজনের উপর অপর পক্ষ গ্রুপঅন সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী খান্দকার সোহেল গ্রুপের একটি সন্ত্রাসী বাহিনী অতর্কিত গুলিবর্ষণ করেন। এতে স্থানীয় দুই যুবক গুলিবিদ্ধ হয়ে বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকা মহাখালী বক্ষব্যাধী মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হটাৎ করে এমন গোলাগুলির ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক আতংক বিরাজ করছে যে কারনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে দাড়িয়ে চোখের পানি ফেলে অঝোরে কেঁদে কেঁদে বিলোপ করছিলেন গুলিবিদ্ধ দুই যুবকের পরিবার ও স্বজনরা।

মানববন্ধনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ সজিবের দাদী মোছাঃ রিজিয়া খাতুন কেঁদে কেঁদে বিলোপ করে বলছিলেন, তাগো গুলি লাইগ্গা আমার নাতি হাসপাতালে ভর্তি। কি দোষ করছিলাম আমরা, কির লাইগ্গা হেগো পাড়ায় আইয়া বাড়ি করছিল্যাম। গরিবদের উপর তাগো এত অত্যাচার কির লাইগ্গা? আমার নাতিডার উপর গুলি করবার বিচাই চামু কার কাছে?
বুকে গুলি লাগা যুবক নিজামের মা কান্না করে বলেন, আমার ছেলে তো তাদের কোন ক্ষতি করে নাই। তবে তারা কেন গুলি করলো? আমরা সাধারন মানুষ আমাদের উপর এত নির্যাতন কেন? এ ঘটনার বিচাই দাবি করছি প্রশাসনের কাছে।
মানববন্ধনে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, শুধুমাত্র প্রশাসনের অবহেলা আর ব্যর্থতার কারনে এ ঘটনা ঘটেছে। এ দায় প্রশাসন কোনভাবেই এড়াতে পারেনা। নতুন ইউএনও মনিরুজ্জামান কুষ্টিয়ার বাসিন্দা বলে হয়তো তাদের পক্ষে কাজ করছে। আমরা তার অপসারন দাবী করছি এবং জনগনের পক্ষে কাজ করার মত একজন চাই।
এসব ব্যাপারে নবাগত ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছে তা সম্পুর্ণ ভিত্তিহীন। আমি একদমই নতুন, ঠিকমত কোন বিষয়ই এখনও জেনে-বুঝে উঠতে পারি নাই। তবে শুনছি পদ্মারনদীর অভ্যন্তরে একটি গ্রুপ রয়েছে যারা বালুমহল দখলে নিতে এসব ঘটনা ঘটাচ্ছে। আমি ইতিমধ্যে নৌ-পুলিশসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে নদী এলাকায় আমাদের একটি টহল টিম রয়েছে। আশা করছি এ ধরনের আর কোন ঘটনা ঘটবেনা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

ঈশ্বরদীতে ইজারা দ্বন্দ্বে গোলাগুলি:মানববন্ধনে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন গুলিবিদ্ধ ২ যুবকের পরিবার।

আপডেট সময় ০২:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫