
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদর ডাকঘর প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ডাকঘরে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সদর ডাকঘরের পোস্টমাস্টার দিলিপ কুমার দাস। এ সময় ইনস্পেক্টর সারোয়ার হোসেন, টাউন ইনস্পেক্টর সাদ্দাম হোসেনসহ ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পোস্টাল অপারেটররা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, ডাক বিভাগ এখন আর শুধু চিঠিপত্র আদান-প্রদানে সীমাবদ্ধ নয়। ই-কমার্স পার্সেল ডেলিভারি, ডিজিটাল আর্থিক সেবা ও সঞ্চয় ব্যাংকসহ নানা সেবা দিয়ে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করেছে।
তাদের মতে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের সেবা আরও আধুনিক ও জনবান্ধব করতে কাজ চলছে।

জাহিদ হাসান (নওগাঁ সদর প্রতিনিধিঃ) 















