ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে বিএমডিএ’র নাম ভাঙিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা, কর্তৃপক্ষের সতর্কবার্তা

  • রাজশাহী মহানগরঃ
  • আপডেট সময় ০৫:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

বঙ্গবন্ধু বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোন ব্যবহার করে অসাধু ব্যক্তিরা বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে। এমনকি চাকরি দেওয়া, বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া এবং অন্যান্য প্রলোভনের কথা বলে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বিএমডিএ একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারী কখনো ব্যক্তিগতভাবে কাউকে অর্থ প্রদানের জন্য বলেন না এবং সরকারি কোষাগার ছাড়া অন্য কোথাও অর্থ জমা নেওয়া হয় না। কেউ যদি এমন প্রলোভন বা প্রতারণার শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

বিএমডিএ’র সচিব নিপুণ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ জনগণকে প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের ভুয়া দাবি ও অর্থ প্রদানের প্রলোভনে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে বিএমডিএ’র নাম ভাঙিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা, কর্তৃপক্ষের সতর্কবার্তা

আপডেট সময় ০৫:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫