ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

মোঃ আসতারুল আলম
দিনাজপুর সদর প্রতিনিধিঃ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা জিপিএ-৫ এবং পাসের হারে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, দিনাজপুর বোর্ডে এবার মোট ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে মেয়েদের সংখ্যা ৩ হাজার ৪৮৬ জন এবং ছেলেদের সংখ্যা ২ হাজার ৭৭৪ জন। অর্থাৎ মেয়েরা ছেলেদের চেয়ে ৭১২ জন বেশি জিপিএ-৫ অর্জন করেছে।

এই বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৫ হাজার ৮৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। মোট পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ছেলেদের পাসের হার ৫২.৬৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬১.৯২ শতাংশ, যা ছেলেদের তুলনায় ৯.২৭ শতাংশ বেশি। বিভাগভিত্তিক ফলাফলেও মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে মোট পাসের হার ৭৬.১২ শতাংশ, যেখানে ছেলেরা ৭৫.২৪ শতাংশ এবং মেয়েরা ৭৭.০৪ শতাংশ। মানবিক বিভাগে মেয়েরা ছেলেদের চেয়ে ১৩.৫৯ শতাংশ বেশি পাস করেছে। হিসাব বিজ্ঞান বিভাগে ছেলেরা সামান্য এগিয়ে থাকলেও সামগ্রিকভাবে মেয়েদের ফলাফল ছিল উজ্জ্বল।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েদের এই অগ্রগতি শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করে। অভিভাবক ও শিক্ষকরা এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং মেয়েদের শিক্ষায় আরও উৎসাহ ও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

আপডেট সময় ০৯:৩৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫