ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

জলাভূমি ও জীববৈচিত্র্য ধ্বংসকারী চায়না দুয়ারি জালসহ বিদেশি ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর স্থানীয় জেলে সম্প্রদায়। একইসঙ্গে এসব জাল নিষিদ্ধ, আমদানি ও বাজারজাতকরণ বন্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী মাছ ধরার উপকরণ যেমন—খোঁরা জাল, পলো, বৃত্তি, চাঁই, বিনকি, ফাঁদ জাল, খলই, কাঁটা ফাঁদ প্রভৃতি হাতে নিয়ে জেলেরা ক্ষোভ প্রকাশ করেন ও চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান।

মানববন্ধনে মাঠ পর্যায়ের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। তিনি বলেন,“বরেন্দ্র অঞ্চলের নদ-নদী, খাল-বিল সব জায়গাতেই চায়না দুয়ারি জাল ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত সূক্ষ্ম ফাঁসের এই জালে মাছের ডিম, পোনা, ব্যাঙ, কচ্ছপসহ সব জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। ফলে জলজ বাস্তুসংস্থান বিপর্যয়ের মুখে।”

তাঁর অভিযোগ, মৎস্য সংরক্ষণ আইনে ৪.৫ সেন্টিমিটারের কম ফাঁসবিশিষ্ট জাল ব্যবহার নিষিদ্ধ থাকলেও প্রশাসনের কার্যকর নজরদারি নেই।

গোকুল-মথুরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন,“আগে বিলকুমারিতে নানা জাতের মাছ পাওয়া যেত। এখন মৌসুমেও মাছ নেই। আমরা বাঁচবো কীভাবে?”

স্থানীয় জেলে আফাজ উদ্দিন কবিরাজ বিলুপ্ত মাছের নাম ছন্দে ছন্দে উচ্চারণ করে বিল রক্ষার আহ্বান জানান। গ্রীন কোয়ালিশনের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী বলেন,“আইনে নিষেধ থাকলেও মাঠে তার প্রয়োগ নেই। চায়না দুয়ারি জাল আমদানি, বিক্রি ও উৎপাদন পুরোপুরি বন্ধ করতে হবে।”

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে যে পাঁচ দফা দাবি স্মারকলিপি প্রদান করা হয়, সেগুলো হলো:
বরেন্দ্র অঞ্চলসহ সারাদেশে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর সব বিদেশি জাল সম্পূর্ণ নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করতে হবে।
অবৈধ জাল ও রাসায়নিক হানিটোপ বিক্রি, আমদানি, উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
জেলে সম্প্রদায়ের বিকল্প জীবিকা, প্রশিক্ষণ, প্রণোদনা ও মৌসুমী ভাতা নিশ্চিত করতে হবে।

দেশীয় মাছ রক্ষায় নদী, খাল-বিলের লিজ প্রথা বাতিল করে প্রকৃত জেলেদের মাছ আহরণ ও ব্যবহারের অধিকার দিতে হবে। জেলে সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা, রেশন ও মৌসুমি ক্ষতিপূরণ ব্যবস্থাকে ঐতিহ্য অনুযায়ী পুনর্বিন্যাস ও সম্প্রসারণ করতে হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

আপডেট সময় ০৫:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫