
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ১৬২তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোঃ জাহিদুল ইসলাম (ধলু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শফিউল আজম রানা (বিপি)।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ আনিছুর রহমান।
বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দিনব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মানসিক উন্নয়নে উৎসাহ দিতে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Reporter Name 















