ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মো: তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী।

রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ, যা গণতন্ত্রের সংগ্রামী ইতিহাসের প্রতীক হিসেবে চিহ্নিত—সেই স্থাপনার সামনে দাঁড়িয়ে একজন তরুণীর কটূক্তিমূলক ভিডিও প্রকাশের ঘটনাকে ঘিরে এখন তোলপাড় রাজশাহী জুড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ নাগরিক থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন।

এই ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শেখ মিফতা ফাইজা (১৯)-কে। সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ফাইজা রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করে।
ভিডিওটিতে দেখা যায়, সে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দিচ্ছে—আর সেই সঙ্গে জুলাই আন্দোলনকে ‘অর্থহীন’ ও ‘রাজনৈতিক নাটক’ বলে কটূক্তি করছে।

ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে “জুলাই যোদ্ধাদের অপমানের বিচার চাই” হ্যাশট্যাগে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, আমরা ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নজরে আনি। তার ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপ পর্যবেক্ষণে দেখা যায়, সে দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে প্রচার করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, সে নিষিদ্ধ ঘোষিত “বাংলাদেশ ছাত্রলীগ” নামক সংগঠনের সক্রিয় কর্মী। এই সংগঠন বর্তমানে অনলাইনভিত্তিক নানা উস্কানিমূলক কার্যক্রমে জড়িত ছিল।

২৫ অক্টোবর ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোয়েন্দা পুলিশ অভিযানে নামে, কিন্তু সে সময় ফাইজা কৌশলে পালিয়ে যায়।
অবশেষে ২৭ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন আজ আদালতে দাখিল করা হবে।

জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও স্থানীয় নাগরিকরা বলছেন, জুলাই স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে কেউ যদি সেই আন্দোলনকে অপমান করে, সেটা শুধু ইতিহাস নয়, শহীদদের আত্মার প্রতি চরম অবমাননা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫