ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মুন্সীগঞ্জে যুবদল নেতা আবু ইলিয়াস শান্তর প্রথম কুলখানি অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্তর প্রথম কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমশুরা গ্রামে শান্তর নিজ বাড়িতে এ কুলখানির আয়োজন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত যুবদল নেতার স্মরণে অনুষ্ঠিত এ কুলখানিতে প্রায় আট হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাশেম, আবু ইলিয়াস শান্ত স্মৃতি সংসদের সভাপতি রাজিব সরকার, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, সদস্য মাহমুদ সরকার, নয়ন সরকার, মামুন সরকার, মনছুর ভুঁইয়া, হুমায়ুন সরকার, ছোহরাব সরকার, চরকেওয়ার ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ফারুক সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শহীদ জিয়া পরিষদ শহর সাংগঠনিক সম্পাদক আনিস উদ্দিন সরকার, চরকেওয়ার ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কবীর সরকার প্রমুখ।

আবু ইলিয়াস শান্ত স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্ত হত্যার এক বছর অতিক্রম হলেও মামলার মূল আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তারা জানান, মামলা তদন্তের দায়িত্বে থাকা সিআইডি কোনো ধরনের সহযোগিতা করছে না। এমনকি আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

অনুষ্ঠান থেকে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, যদি শান্ত হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার না করা হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

মুন্সীগঞ্জে যুবদল নেতা আবু ইলিয়াস শান্তর প্রথম কুলখানি অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫