
সুন্দরগঞ্জ-১ আসনে অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়াকে প্রার্থী ঘোষণায় কৃষক দলের উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ
শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জেলা বিএনপির সহ সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য অধ্যাপক ডা.খন্দকার জিয়াউল ইসলাম জিয়া কে বাংলাদেশ জাতীয়ুতাবাদী দলের (বিএনপি) প্রার্থী করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে বিএনপির প্রার্থী ঘোষণা করায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষক দল, বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। জনপ্রিয় এই নেতাকে বিএনপির প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে বিভিন্ন স্থানে আনন্দ ও মিষ্টি বিতরণ করা হয়।
সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন- অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া দীর্ঘদিন ধরেই এলাকার উন্নয়ন, দলীয় নেতৃত্ব ও জনগণের পাশে থাকার জন্য পরিচিত। তাঁর নাম ঘোষণায় তারা নতুন করে আশার আলো দেখছেন। বিএনপির কৃষক দলের নেতাকর্মীদের ভাষ্য, অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া কে প্রার্থী ঘোষণার মাধ্যমে এবার সুন্দরগঞ্জে ভোটের মাঠে বিএনপির প্রাণ ফিরেছে। দলের নেতাকর্মীরা তাঁকে বিজয়ী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৈঠক শুরু করেছেন।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক ফারুক হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক আ: জব্বার দুলাল বলেন-আমরা অত্যন্ত আনন্দিত। কেন্দ্রীয়ভাবে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া কে প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি শুধু রাজনীতিবিদ নন, এলাকার একজন সেবক। তাঁর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে কাজ করবো।

Reporter Name 
















