ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে ছেলেকে

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে ছেলেকে

কু পি য়ে হ ত্যা

মোঃ তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী:

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) কে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরের ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ নামের একটি দশতলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার ও হামলাকারী যুবকও আহত হয়েছেন। দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সুমন নবম শ্রেণির ছাত্র। ভবনের অন্যান্য বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় রামেকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, বিকেলের দিকে লিমন নামের এক যুবক ভবনে প্রবেশ করে। তিনি বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয় দেন এবং দারোয়ানের খাতায় নিজের নাম ও মোবাইল নম্বর লিখে ফ্ল্যাটে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই গৃহকর্মী দারোয়ানকে এসে জানান, ফ্ল্যাটে বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। পরে সবাই মিলে ফ্ল্যাটে গিয়ে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন চালক এবং পূর্বপরিচিত ছিলেন। তাসমিন নাহার সিলেটের সুরমা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে আগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

তিনি আরো বলেন, ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে ছেলেকে

আপডেট সময় ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫