ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাগমারায় চলাচলের রাস্তায় বাঁশের বেড়া,বিপাকে কয়েকটি পরিবার।

আশিক ইসলাম,বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা গ্রামে বাঁশের বেড়া নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা(আলোকনগর)গ্রামের সাইদুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার গেটের সামনে বাঁশের বেড়া দিয়েছেন প্রভাবশালী শওকত সোনাল ও তার ভাই শাহজাহান সোনাল।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। বিপাকে পাশের সরু পথ দিয়ে কোনরকম চলাচল করছে ওই পরিবারটি।

আজ বৃহষ্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,পরিবারটির বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে দুটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির দক্ষিন গেটের সামনে শওকত সোনাল ও তার ভাই শাহজাহান এবং বাড়ির পূর্ব পাশের গেট তৈয়ব আলী ফোজদার বাঁশের বেড়া নির্মান করে তা বন্ধ করে দিয়েছেন। উত্তর ও দক্ষিন পাশে অন্য প্রতিবেশিদের বাড়ি থাকায় যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন,অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। গত বুধবার প্রতিবেশি শওকত সোনাল, শাহজাহান সোনাল স্থানীয় আক্কাস আলী,শহিদুল,নুরুল সহ কয়েক জন শাবল ও লাঠি হাতে এসে আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য ও এভাবে যেতে সময় নষ্ট হয়।’

অবরুদ্ধ পরিবারের সাইদুর রহমানের স্ত্রী বলেন, আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমরা নিঃসন্তান বলে কি বিচার পাবো না?

এ বিষয়ে শওকত সোনারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, জমিটা আমার ক্রয়কৃত তাই বেড়া দিয়ে জমির দখল নিয়েছি।

হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, পরিবারটির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। যদিও তারা লিখিত কোন অভিযোগ করেনি।মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিমাংসা করার চেষ্টা করছি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বাগমারায় চলাচলের রাস্তায় বাঁশের বেড়া,বিপাকে কয়েকটি পরিবার।

আপডেট সময় ০৩:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫