
আশিক ইসলাম,বাগমারা প্রতিনিধি:
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধানের শীষ প্রতীকের মিছিলে ভবানীগঞ্জ বাজারে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে ডিএম জিয়াকে বিজয়ী করতে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে যোগ দিতে ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভাসহ বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের কয়েক হাজার দলীয় নেতা-কর্মীরা হেলিপ্যাড মাঠে এবং উপজেলা শিশু শিল্পকলা চত্বরে জড়ো হন। এরপর গোডাউন মোড় থেকে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে ডিএম জিয়াকে বিজয়ী করার লক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন ধরণের স্লোগান দেন। প্রায় ঘন্টাব্যাপী চলতে থাকা এই মিছিলটি একপর্যায়ে যেন গণজোয়ারে পরিনত হয়।
মিছিল শেষে উপজেলা শিশু শিল্পকলা চত্বরে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।
এসময় সকলের উদ্যেশে তিনি বলেন,আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী দেখে নয় আপনারা ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের ঘরে ঘরে যান। যেকোনো মুল্যে বাগমারায় ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিন। পরিশেষে সোস্যাল মিডিয়ায় ডিএম জিয়াকে নিয়ে অপপ্রচার না করে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বড়বিহানলী ইউপির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, রাজশাহী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজজোহা বাদশা, উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টা সৈয়দ আলী প্রমূখ।

আশিক (বাগমারা উপজেলা প্রতিনিধি) 















