ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহী দুর্গাপুরে সংরক্ষিত ইউপি সদস্য বরখাস্ত ‎।

এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রুপালী খাতুন দায়ীত্বশীল পদ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদকে কেন্দ্র করে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও দুর্গাপুর উপজেলা সহকারি কমিশানার (ভূমি)’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারধর, বিভিন্ন অফিসারের নামে-বেনামে মিথ্যা অভিযোগ এবং ভিডাব্লিউবি’র চাল প্রদানে অফিসারদের বাধা প্রদানের অপরাধে সংরক্ষিত ইউপি সদস্য রুপালী খাতুনকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

‎গত সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ সামিউল মাসুদ স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে। সেই মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য ৪৬.০০.৮১০০.০০০.০১৭.২৭.০০০৪.২৫-৮৮৫/১(৭) নং স্বারকে রাজশাহী জেলা প্রশাসক ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।

‎উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের চিঠি সূত্রে জানা গেছে, ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রুপালী খাতুন দায়ীত্বশীল পদ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদকে কেন্দ্র করে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও দুর্গাপুর উপজেলা সহকারি কমিশানার (ভূমি)’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারধর, বিভিন্ন অফিসারের নামে-বেনামে মিথ্যা অভিযোগ এবং ভিডাব্লিউবি’র চাল প্রদানে অফিসারদের বাধা প্রদান করেন। এ সকল ঘটনায় বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্য রুপালী খাতুনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়।

‎তারই প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় ইউপি সদস্য রুপালী খাতুনের বিরুদ্ধে আনিত অভিযোগটি আমলে নিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। ইউপি সদস্য রুপালী খাতুনের কর্মকান্ড অপরাধমূলক ও ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা মোতাবেক তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশটি পালনের জন্য রাজশাহী জেলা প্রশাসক ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারকে আদেশ দেয়া হয়।

‎এ ব্যাপারে যোগাযোগ করা হলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহী দুর্গাপুরে সংরক্ষিত ইউপি সদস্য বরখাস্ত ‎।

আপডেট সময় ০২:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫