ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ইজিবাইক ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার।

নওগাঁ বিশেষ প্রতিনিধি, মো: বিদ্যুৎ হোসেন

| ০৪ জানুয়ারি, ২০২৬

নওগাঁর পত্নীতলায় যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

গত ০২ জানুয়ারি রাত আনুমানিক ৯:৪০ মিনিটে নওগাঁ সদর থানাধীন বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তি ব্যাগ ও বস্তাসহ পত্নীতলার মধইল যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইক ভাড়া করে। পথিমধ্যে পত্নীতলা থানাধীন বেলঘরিয়া মোড় এলাকায় পৌঁছালে ডাকাতরা চালক মোঃ শফিকুল ইসলামকে (২৮) অতর্কিত মারধর শুরু করে। তারা মশারির রশি দিয়ে চালকের হাত-পা এবং তোয়ালে দিয়ে মুখ বেঁধে রাস্তার নিচে ফেলে রাখে। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে তার ইজিবাইক ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশি তৎপরতা ও অভিযান:
ঘটনাটি জানাজানি হওয়ার পর নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের কঠোর নির্দেশ প্রদান করেন। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিম মাঠে নামে।
তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩ জানুয়ারি পোরশা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত ৩ মূল আসামিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় লুণ্ঠিত ইজিবাইকটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ইজিবাইক ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার।

আপডেট সময় ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬