ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে অবৈধ পার্কিং ও দোকান উচ্ছেদে আল্টিমেটাম।

নওগাঁ জেলা, মো: বিদ্যুৎ হোসেন

নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে কঠোর অবস্থানে নেমেছে মহাদেবপুর থানা পুলিশ। মহাসড়কের রোড ডিভাইডার বরাবর অবৈধভাবে পার্কিং করা যানবাহন এবং গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নওগাঁ থেকে মহাদেবপুর বাজার হয়ে যাতায়াতের পথে বেশ কিছু ট্রাক, পুরাতন অকেজো গাড়ি এবং ভ্রাম্যমাণ দোকান আঞ্চলিক মহাসড়কের রোড ডিভাইডার দখল করে অবস্থান করছে। এর ফলে সরু হয়ে আসা রাস্তায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতে এবং শীতকালীন কুয়াশার সময় এই পার্কিং করা গাড়িগুলো বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ এই মর্মে ঘোষণা দিয়েছে যে:
সড়কের মাঝখানে বা ডিভাইডার ঘেঁষে পার্কিং করা সমস্ত যানবাহন (ট্রাক, পুরাতন গাড়ি) অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।

মহাসড়কের মাঝখানে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানদারদের দ্রুত স্থান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই অনুরোধ ও পরামর্শ অমান্য করে যারা সড়ক দখল করে রাখবেন, সেই সমস্ত যানবাহনের চালক ও মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জানায়, জননিরাপত্তা ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক দখলমুক্ত রাখতে এবং দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

ছবি সংগ্রহীত ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে অবৈধ পার্কিং ও দোকান উচ্ছেদে আল্টিমেটাম।

আপডেট সময় ০৪:৩৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬