ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে গতি।

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ

যানজট ও জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাবিত প্রকল্প আবারও গতি পাচ্ছে। দীর্ঘদিন নানা জটিলতায় আটকে থাকা এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ জিয়াউল হক।

সভায় জানানো হয়, নওগাঁ শহরের সান্তাহার মোড় থেকে চৌমাসিয়া চত্বর পর্যন্ত ১৬ দশমিক ৫০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২শ কোটি টাকা। বাস্তবায়ন শেষে নওগাঁ শহরকে যানজটমুক্ত একটি আধুনিক নগরীতে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সচিব নাজনীন ওয়ারেস, উপসচিব জাহিদুল ইসলাম, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল ও উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক। তারা প্রকল্পের ধাপ, করণীয় ও সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, প্রধান সড়ক দ্রুত চার লেনে উন্নীত করা হলে যানজট কমবে এবং শহর আধুনিক নগরীতে রূপ নেবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

প্রধান অতিথি ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রকল্পটি অনুমোদনের পর দ্রুত বাস্তবায়ন শুরু হবে। এর ফলে নওগাঁ হবে একটি আধুনিক ও যানজটমুক্ত শহর।

সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্রসমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মতামত তুলে ধরেন।

সভা শেষে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নওগাঁ সড়ক বিভাগের অন্যান্য আঞ্চলিক ও জেলা মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রমও ঘুরে দেখা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে গতি।

আপডেট সময় ১০:৪৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫