ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি সহ ৪জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব-৫। গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে গৌতম চন্দ্র মন্ডল (৪৫), আশিক ইসলাম (৩৯), রুবেল হোসেন (৩৪) এবং দেলোয়ার হোসেন (৩৩) কে আটক করে। বুধবার দুপুরে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

আটককৃতরা হলো, উপজেলার হামিদপুর গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. আশিক ইসলাম একই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন ও মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো এই চক্রটি । এ বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব তাদের গতিবিধি পর্যেবক্ষণ শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের নিকট থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানান, আটককৃত আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি সহ ৪জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

আপডেট সময় ০৬:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫