ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

প্রেম করে বিয়ে, শেষে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল জুথির

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথির বিয়ে হয় গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে। তবে বিয়ের কয়েক মাস পর জুথি জানতে পারেন তানভীরের আরেকটি স্ত্রী রয়েছে। এ নিয়ে দাম্পত্য সম্পর্কে টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন জুথি। এ সময় কাঠাতলী এলাকার প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে ওঁত পেতে ছিলেন তানভীর। জুথি রাস্তায় দাঁড়াতেই তিনি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুথিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

প্রেম করে বিয়ে, শেষে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল জুথির

আপডেট সময় ০৯:৫৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫