ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর মহাদেবপুরে ১ টন চোলাইমদ ও বড়িসহ আটক ২

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০৫:৩১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে সেনাবাহিনীর অভিযানে এক টন চোলাইমদ ও মদ তৈরির পাঁচ কেজি বড়িসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার ঘাষিয়ারা গ্রামে দুই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন বিনোদপুর সোনারপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে তোফায়েল (৩৭) ও ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে ললিত (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাষিয়ারা গ্রাম দীর্ঘদিন ধরে চোলাইমদের আখড়া হিসেবে পরিচিত। প্রতিদিন সেখানে মদ তৈরি হয়ে আশপাশের এলাকায় বিক্রি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে সেনাবাহিনী এ অভিযান চালায়।

অভিযান শেষে সেনাবাহিনী জানায়, ২৪ ড্রাম ভর্তি প্রায় ১ টন চোলাইমদ, ৬০০ বোতল এবং মদ তৈরির ৫ কেজি বড়ি জব্দ করা হয়েছে। আটক দুজনকে পরবর্তীতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁর মহাদেবপুরে ১ টন চোলাইমদ ও বড়িসহ আটক ২

আপডেট সময় ০৫:৩১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫