ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মান্দায় প্রতিবন্ধী দম্পতির পাশে উপজেলা প্রশাসন নতুন ঘর ও খাদ্য সহায়তায় ফিরল জীবনের আশা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আঃমজিদ, নওগাঁ মান্দা প্রতিনিধি:- 

নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের প্রত্যন্ত চকউলী গ্রামের শারীরিকভাবে প্রতিবন্ধী দম্পতি গুলবার ও সাবিনার জীবনে নেমে এসেছিল চরম দুর্দশা। ভাঙা টিনের ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টের জীবন পার করছিলেন তারা। বর্ষার সময় ঘরের ছাউনি দিয়ে পানি ঝরলে কখনো মাথায় পলিথিন দিয়ে রাত কাটাতে হতো এই অসহায় পরিবারটির।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন Hardy Sohel পেইজ সহ বিভিন্ন গণমাধ্যমে তাদের দুঃসহ জীবনের খবর প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।

পরে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয় কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সহযোগিতায় গুলবার-সাবিনা দম্পতির ভাঙা ঘরের পাশে নতুন একটি পাকা টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের হাতে তুলে দেওয়া হয় দুই বস্তা শুকনো খাবার, চাল, ডাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ।

গত ৩০ অক্টোবর (বুধবার) দুপুরে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন ঘরে উঠেই আনন্দাশ্রু নিয়ে গুলবার ও সাবিনা বলেন,“জীবনে কখনো ভাবিনি নতুন ঘরে থাকতে পারব। আল্লাহ প্রশাসনের সবাইকে ভালো রাখুন।”

উদ্যোমী কিছু স্থানীয় যুবক ও প্রতিবেশীর সহায়তায় যাদের দুর্দশার খবর প্রকাশ পায়, সেই সহযোগিতার ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগে নতুন ঘর ও খাদ্য সহায়তা পেয়ে আবারও বেঁচে থাকার আশা ফিরে পেয়েছে এই অসহায় পরিবারটি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

মান্দায় প্রতিবন্ধী দম্পতির পাশে উপজেলা প্রশাসন নতুন ঘর ও খাদ্য সহায়তায় ফিরল জীবনের আশা

আপডেট সময় ১২:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫