ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় মাদক বাণিজ্যে বাড়ছে সামাজিক অপরাধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় বেড়েছে মাদকের কারবার। জেলা শহরের ১৫টিরও বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক দ্রব্যে কেনাবেচা। এতে শহরজুড়ে বৃদ্ধি পেয়েছে মাদকসেবীর সংখ্যা। মাদকের টাকা যোগাতে শহরে অপহরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, নওগাঁয় সংঘবদ্ধ পাচারকারী দল তৎপর হয়ে উঠেছে। কিছুদিন থেকে হঠাৎ করে আশঙ্কাজনক হারে বেড়েছে অপহরণ ও চুরি ছিনতাইয়ের ঘটনা। বাসা-বাড়ির পাশাপাশি চুরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানেও। সেই সঙ্গে বেড়েছে মোটরসাইকেল ও গরু চুরির ঘটনা।

সচেতন মহল বলছেন, জেলা শহরের কলোনী , তাজের মোর এলাকা, মাছ বাজার, ঔষধ পট্টি এলাকা, চকপ্রাণ , শাহী মসজিদ এলাকা, মৃধা পাড়া, কালীতলা ,আরজি নওগাঁ উত্তর পাড়া, আরজি নওগাঁ ডাংগাপাড়া, ফয়েজ উদ্দিন কলেজ সংলগ্ন দুর্গাপুর এলাকা,ঈদুরবটতলী সহ ১৫টির বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক কেনাবেচা। প্রতিদিন সন্ধ্যার পর জমে উঠছে মাদকের কারবার এসব এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবে মাদক সহজলভ্য হয়ে উঠেছে বলে দাবি তাদের।

জেলা শহরের পাশাপাশি সারা উপজেলাতেও বাড়ছে মাদকের ছড়াছড়ি। মাদকের স্পষ্টগুলো বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন,মাদকবিক্রেতা সদস্যদের তালিকা করে নিয়মিত গ্রেফতার করা হচ্ছে যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও কাজ করছে।

কিছুদিন আগে ৩০জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জানিয়ে তিনি বলেন, মাদক বন্ধে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতামূলক সভাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

নওগাঁয় মাদক বাণিজ্যে বাড়ছে সামাজিক অপরাধ

আপডেট সময় ০৫:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫