আপডেট সময়
০৭:১৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
১২০
বার পড়া হয়েছে
নওগাঁয় ট্রাক দুর্ঘটনায় চালক সাজু মিয়া নিহত
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালক সাজু মিয়া (৪৫)।রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর প্রায় ৫টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মালবাহী ট্রাক অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সাজু মিয়া মারা যান। সংঘর্ষে সাজু মিয়ার ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে অপর ট্রাকটির তেমন ক্ষতি না হওয়ায় সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মান্দা থানা পুলিশ জানায়, নিহত চালক সাজু...
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালক সাজু মিয়া (৪৫)।রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর প্রায় ৫টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মালবাহী ট্রাক অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সাজু মিয়া মারা যান।
সংঘর্ষে সাজু মিয়ার ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে অপর ট্রাকটির তেমন ক্ষতি না হওয়ায় সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মান্দা থানা পুলিশ জানায়, নিহত চালক সাজু মিয়ার বাড়ি গাইবান্ধা জেলা সদরে।